নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মুলাদীতে আলোচনা সভা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানব বন্ধনের আয়োজন করে আভাস। বুধবার সকাল ১০টায় মুলাদী উপজেলা প্রেসক্লাব হলরুমে অনলাইন রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান খান সিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিয়া আফরোজ।

এতে বক্তব্য রাখেন, আরডিও সিদ্দিকুর রহমান, আভাসের উপজেলা সমন্ময়কারী নাসরিন, মুলাদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম মোশারফ হোসেন, মুলাদী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি খান কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি তালুকদার খোকন, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক রেজা হাওলাদার, আমিনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যার যার অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। নারী বান্ধব কর্মক্ষেত্র ও সমাজ গড়ে তুলে নারী ও শিশুদের সুন্দরভাবে বেঁচে থাকতে সহায়তা করি। আলোচনা সভা শেষে প্রেসক্লাব সড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।