বরিশালে র‌্যাবের অভিযান: অস্ত্রসহ গ্রেফতার ১

রূপালী বার্তা।।
বরিশালের আগৈঝাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর আভিযানিক দল।

র‌্যাব জানায়, বরিশাল জেলার আগৈঝাড়া থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় রত্মপুর ইউনিয়নের ছয়গ্রাম মৃত দলিল উদ্দিন হাওলাদার এর বসত ঘর থেকে একজনকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মনির হোসেন (৩৬), পিতাঃ মৃত আঃ জব্বার হাওলাদার, সাং- ছয়গ্রাম, থানাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ মনির হোসেন (৩৬) এর নিকট হতে ৩৫ গ্রাঁম গাঁজা, ২০ পিস ইয়াবা, ০১ টি ছোড়া এবং ০১ টি ত্রিফলা চাইনিজ কুড়াল উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করেন।