বেতাগীতে মেয়র ও কাউন্সিলরসহ ৫ প্রার্থীর মনোনয়পত্র বাতিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে মনোনয়পত্র বাছাইকালে ১ জন মেয়র ও ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বেলা ১১টায় মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কার্যলয়ে দিলীপ কুমার হাওলাদার এ মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী মো: মাহমুদুল হাসান মহসীন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: পান্না মিয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: হুমায়ূন কবির হাওলাদার, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবিএম মাসুদুর রহমান খান ও গোলাম কিবরিয়া নওরাজ সিকদার। বাতিল হওয়া প্রার্থীরা আপীল কর্তৃপক্ষের কাছে আপীল করবেন বলে জানিয়েছেন।