কাজীরহাটে চাঁদা না দেয়ায় দোকান ঘর উত্তোলনে বাধা

কাজীরহাট (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ছোট কাজীরহাট বাজারে দোকান ঘর উত্তোলনে বাধা দেয়া হয়েছে বলে ভুক্তভোগী হানিফ মোল্লা অভিযোগ করেছেন।

তিনি জানান, প্রায় ৫০ বছর পূর্বে বাজীরহাট বাজার প্রতিষ্ঠিত হলে সরকারি খাস জমির উপর স্থাণীয়রা দোকান ঘর উত্তোলন করে। ৭ নং ওয়ার্ডের ভংগা গ্রামের হামেদ আলী মোল্লা দোকান ঘর উত্তোলন করে দখল পজিশনে থাকলেও তাহার মৃত্যুর পর ছেলে হানিফ মোল্লা দখলে নেয়। দোকার ঘর জরার্জিন হলে মেরামত করবে এ সময় বাধা দেয় ৪ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের মৃত দলিল উদ্দির ওরফে ধলু কাজীর ছেলে সহিদুল কাজী ও মৃত সোনাবালী কাজীর ছেলে আনোয়ার কাজী। এ নিয়ে উভয়ের মধ্যে মামলা চলছে। ইতিমধ্যে হানিফ মোল্লা সরকারি জমি ডি,সি,আর করিয়ে নিয়েছে। প্রায় ২ মাস যাবৎ দোকার ঘর উত্তোলন করতে চাইলেও পারছে না আনোয়ার কাজী ও সহিদুল কাজীর তান্ডবে। মোটা অংকের টাকা দিলে আপোষ হওয়া যাবে।

এ বিষয়ে হানিফ মোল্লার চাচা সাহেদ আলী মোল্লা জানায়, চাঁদা দাবী করছে আমার ভাতীজার কাছে। বাজারের একাধিক ব্যবসায়ীরা জানায়, খালের পাড়ে সব জমিই খাস। স্থাণীয়রা দোকান উত্তেন করে ব্যবসা পরিচালনা করে আসলে কয়েক জন ডি,সি,আর কাটিয়ে ব্যবসা পরিচালনা করছে।