বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদ স্থগিত

অনলাইন ডেস্ক।।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মিঠুর উভয় দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার উভয় দলীয় পদ স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন দেন।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি এবং বিভিন্ন উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে বিভিন্ন পদ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে জেলা ছাত্রদল সভাপতি মিঠুর বিরুদ্ধে।