বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

অনলাইন ডেস্ক।।
মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি।