বামনায় যুবদলের নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামানের মতবিনিময় সভা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বামনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা যুবদলের তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল ৪টার সময় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য, বরগুনা জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক তরুণ নেতা মো: মনিরুজ্জামান মনির এক মতবিনিময় সভা করেন। এসময় বামনা উপজেলার সকল ইউনিট যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বামনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি,বর্তমান জেলা যুবদলের সহ-সভাপতি চৌধুরী মোস্তফা তারেকের সভাপতিত্বে যুবদলের এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-২(বাবনা-পাথরঘাটা- বেতাগী)সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন,বরগুনা আমার প্রাণ, বামনায় আমার জন্ম,এলাকার মানুষ আমার ভালোবাসা, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল,সেচ্ছাসেবক দল আমার অস্থা।

এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি, বেতাগী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মশিউর রহমান, বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোয়েব কবীর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাসিরুদ্দিন অয়ন, বেতাগী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মামুন মল্লিক, বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বেতাগী পৌরসভা দলের যুগ্ন আহবায়ক আরিফুর রহমান, বামনা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা,বামনা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বামনা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুর রহমান আজমল মীর, রামনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ খান বিডিআর প্রমূখ।