মাদক ছেড়ে আলোর পথে বরিশালের ৭০ যুবক

রূপালী ডেস্ক॥
বরিশাল সিএনবি পুল দি নিউ লাইফ নামের চিকিৎসা কেন্দ্র থেকে নয় মাসে মাদকাসক্তি ছেড়ে সুস্থ জীবনে ফিরেছে ৭০ ব্যক্তি। কেন্দ্রটিতে এখনো যে ২৩ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) ১১ টায় দি নিউ লাইফ কেন্দ্রের হলরমে মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার ভূমিকা ও গণমাধ্যমের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান কেন্দ্র কর্তৃপক্ষ।

সভায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু জানান, দি নিউ লাইফ সরকার অনুমোদিত একটি আধুনিক ও মানসম্মত মাদক ও মানুষিক চিকিৎসা কেন্দ্র। একজন মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল ধরনের চিকিৎসা পদ্ধতি এখানে রয়েছে।

দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জানান, অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত ওয়ার্ডে স্টাফদের তত্ত্বাবধানে রোগীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজি আল মামুন, দৈনিক পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকা পত্রিকার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, উদীচীর বরিশাল জেলা কমিটির সভাপতি ও ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবির, নিউজ টুয়েন্টিফোর টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার।