নলছিটির মগড় ইউপি চেয়াম্যানের স্বর্ণপদক লাভ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।।
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীনকে শেরে বাংলা গোল্ড মেডেল পুরস্কার দেওয়া হয়েছে। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ নামে একটি সংগঠন তাকে এ পুরস্কার প্রদান করেন। করোনার জন্য ডাকযোগে পদকটি তাঁর ঠিকানায় পাঠিয়ে দেয় ওই সংগঠনটি।

স্বর্ণপদক পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সফল মন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় আমাকে বিগত ইউপি নির্বাচনে মনোনয়ন দিয়ে মগর ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন।

এ স্বর্ণপদক আমার মগড় ইউনিয়নবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি আমার নেতা আমাকে পুনরায় মনোনয়ন দেয় মগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই।