কাজীরহাটে গাছ কর্তনে ভাগিনাদের বিরুদ্ধে মামার অভিযোগ

কাজীরহাট (বরিশাল) প্রতিনিধি।।
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের খলিশা দক্ষিন পাড় নবগ্রামে ভাগিনা সিপন হাং (৩৫) সপন হাং (৩২) সহ ভাই সহিদ ফকির (৫০) কে বিবাদী করে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করেন জাহাঙ্গির ফকির (৬০)। ঘটনা স্থলে গত ৫ ডিসেম্বর শনিবার কাজীরহাট থানা পুলিশ গাছ কর্তনে বাধা দিয়ে আসেন বলে জানাগেছে।

স্থাণীয় সূএে জানাগেছে, জাহাঙ্গির ফকিরের সাথে ভাগিনা ও ভাইয়ের বিরোধের বিষয়টি নিজস্ব মনগড়া বলে মন্ত্যব বরেন। বিবাদী সিপন হাং, সপন হাং জানায়, গাছ কর্তন করি আমরা সাব কাবালা দলিল মূলে মালিক ২০ শতাংস। আমার ছোট মামা সহিদ ফকির দলিল দিয়েছে। আমার মায়ের অংশ ক্রয় কৃত জমির পাশ দিয়ে দেওয়া হয়েছে।

সহিদ ফকির জানায়, ১ মাস পূর্বে জমি সংক্রান্ত ও গাছ নিয়ে শালিস বৈঠক বসে। স্থাণীয় ইউপি মেম্বর আঃ রশিদ বাঘ, মোঃ সিদ্দিক আকন, রশিদ হাং ও জিয়াউদ্দিন ওরফে জিয়া সহ লোকজন মিমাংসা করেন। সহিদ ফকির গাছ রোপন করিয়াছে এ জন্য তিনি গাছ বিক্রি করিবে শেষে ভাগিনাদের দখলে যাবে। ঐ সময় সহিদ ফকির ৮ টি গাছ বিক্রি করে চল্লিশ হাজার টাকা নিয়েছে। অপর দিকে জাহাঙ্গির ফকিরের জমি রাস্তা সংলগ্ন বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিবাদী গং রা আরো জানায়, বাদীর দোকান ঘর বিবাদীর জমির উপর দেকান সড়িয়ে নেওয়া হলে ক্ষতিপূরন বাবদ সাতএিশ হাজার টাকা দিবে সহিদ ফকির। জাহাঙ্গির ফকিরের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন আমি তো আপনাদের ঘটনা স্থলে অসার জন্য বলি নাই আমার কোন অভিযোগ নাই।

কাজীরহাট থানা ডিউটি অফিসার এ এস আই সূবলের কাছে জানতে চাইলে তিনি জানায়, অভিযোগ হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গাছ কর্তনে বাধা দেওয়া হয়েছে।

কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের সাথে আলাপ করলে তিনি জানায়, জমি সংক্রান্ত ঘটনা অভিযোগ হয়েছে উভয় পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলা হয়েছে।