তারেক আল ইমারান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় মুলাদীতে শুভেচ্ছা মিছিল

মুলাদী প্রতিনিধি।।
বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরানকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মুলাদীতে আনন্দ মিছিল করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে মুলাদী-মৃধারহাট সড়কে ছাত্রদলের আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার, মোঃ বেল্লাল হোসেন সরদার, মোঃ শফিকুল ইসলাম ফিরোজ হাওলাদার, মোঃ সজিব হোসেন বেপারী, মোঃ মনির হোসেন, মোঃ শাকিল সরদার, মোঃ ইমরান সরদার, পৌর ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, তোফা সিকদার, দিদার বেপারী, ইসমাইল সরদার, সজিব হাওলাদার, রুবেল মল্লিক, জোবায়ের সিকদার, কলেজ ছাত্রদল নেতা সাইফুদ্দিন রেজা, বেল্লাল হোসেন মহলদার, জোবায়ের হাওলাদার সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।