সাংবাদিকের বাবার মৃত্যুতে শোক প্রকাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকার স্টাফ রিপোটার নুরুজ্জামান মামুনের বাবা একেএম মনিরুজ্জামান সেলিম (৭০) সোমবার (০৭ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

কলাপাড়া পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা একেএম মনিরুজ্জামন সেলিম মৃত্যকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এতিমখানা জামে মসজিদ মঠে নামাজে জানাজা শেষে এতিমখানা পৌর কবরস্থানে দাফন করা হবে।

মরহুম মনিরুজ্জামান সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ মো: মনিরুজ্জামান মনির প্রমূখ।