ইন্দুরকানীতে বাস-মটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত-১

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
’যখন আমি থাকবনা তখন আমায় আর খুঁজো নাহ, শুধু মনে করে একটু ভালবাসা উড়িয়ে দিও’। ধষ-সধৎঁভ ষবড়হ(মৃত্যুপথ যাত্রী) নিজের ফেসবুক প্রোফাইলে লেখা কলেজ ছাত্র লিওনের জীবনের শেষ পরিনতি এমনটি ঘটল। অকালেই তাকে চলে যেত হল না ফেরার দেশে। মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস কেড়ে নিল তার প্রাণ। দু’ভাই বোনের মধ্যে লিওন ছিল বড়। লিওনের এ অনাকাংখিত মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী-পিরোজপুর সড়কের মহুরী বাড়ি নামক স্থানে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র আল-মারুফ লিওন (২২) নিহত হন। এসময় মটর সাইকেলে থাকা তার অপর সঙ্গী মাহামুদ (২২ ) নামে এক জন আহত হন। নিহত লিওন উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের (আউরাপোল এলাকার) আব্দুল কাদের হাওলাদারের ছেলে এবং খুলনা সুন্দরবন ইনিস্টিটিউট অব টেকনোলজির টেক্সটাইলের শেষ বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে লিওন এবং মাহামুদ নামে দুজন মটর সাইকেল নিয়ে বন্ধুরা মিলে রাতে পিকনিক করার উদ্যেশে গোশত আনতে পিরোজপুর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ইন্দুরকানী-পিরোজপুর সড়কের মহুরী বাড়ি সংযোগ সড়কের কাছে খুলনা থেকে চন্ডিপুরের উদ্যেশে ছেড়ে আসা ’পায়রা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কলেজ ছাত্র লিওনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাহামুদও গুরুতর ভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে সাথে সাথে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথে লিওন মারা যান। এছাড়া গুরুতর আহত মাহামুদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়।

ইন্দুরকানী থানার ওসি মো: হুমাউন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইন্দুরকানী-পিরোজপুর সড়কের মহুরী বাড়ি নামক স্থানে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র আল-মারুফ লিওন (২২) নিহত হন। এসময় মটর সাইকেলে থাকা তার অপর সঙ্গী মাহামুদ (২২ ) নামে এক জন আহত হয়েছেন।