মডেল ইউনিয়ন গড়তে চান অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার

এইচ,এম হুমায়ুন কবির, কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার। তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ৯টি ওয়ার্ডে গণসংযোগ শুরু করছেন।

অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার ১৯৫৯ সনে ডালবুগঞ্জ গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ছাত্র কর্মজীবনে তিনি খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে অধ্যাপনা শুরু করেন এবং অধ্যক্ষ পদে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। বেসরকারি চাকরি কালীন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সদস্য হিসেবে অদ্যবধি দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৪টি পাঠ্যপুস্তকের প্রনেতা, তার প্রকাশিত কাব্যগ্রন্ত’ ০৫টি, গল্প গ্রন্ত’ ০২টি। তিনি সাংবাদিকতার সাথে যুক্ত। পেশা জীবনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতথেকে স্বর্নপদক গ্রহণ করেন। এছাড়া পর পর দু’বার শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মীর পুরস্কার লাভ করেন। তিনি ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রশাসক ছিলেন। ঐ সময় এলাকায় অভাবিত উন্নয়ন করেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মান, বাজার উন্নয়ন, কমিউনিটি ক্লিনিকে জমি দান ও স্কুল প্রতিষ্ঠা করে তিনি ঈর্শনীয় সাফল্য অর্জন করেন। ইউনিয়ন পরিষদ কমেপ্লেক্স নির্মানের জমির ডোনার সংগ্রহ সহ সচিবালয় থেকে অনুমতি ও প্রয়োজনীয় বরাদ্দ গ্রহনের ব্যবস্থা করেন। বিটিশ আমলের ধংসপ্রাপ্ত রাস্তা ও খাল সহ নতুন নতুন কাঁচা ও পাঁকা রাস্তা নির্মান ও খাল খনন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। থানা সদর থেকে ডালবুগঞ্জ ইউনিয়নে প্রবেশের একমাত্র পাঁকা রাস্তাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় নির্মান করেন। ইউনিয়নের মূল অংশে এর আগে একটিও ইটের গাথুঁনিও পড়েনি। বর্তমানে তিনি ডালবুগঞ্জ ইউনিয়নকে মনের মাধুরী দিয়ে সাজাতে চান এটিকে তিনি একটি মডেল ইউনিয়নে পরিণত করা তার শেষ বাসনা। সল্প সময়ে প্রশাসকের দায়িত্ব পালন কালে সন্ত্রাস ও মাদকতা ছিল শূণ্যের কোটায়। ইউনিয়নকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। জনগনের সহায়তা পেলে কিভাবে সৌহর্দ্য পূর্ণ ও একটি আদর্শ ইউনিয়ন গড়া যায় শেষ জীবনে তিনি তার সাক্ষর রেখে যেতে চান। শান্তশিষ্ট আচরণ ও ন¤্রতা দিয়ে অতিতের মত সকল ক্ষেত্রে সফলতা অর্জন করা তার লক্ষ্য।

অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার বলেন, আমি ও আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। বর্তমান সরকার জননেত্রী শেখহাসিনা নারী বান্ধাব, উন্নয়ন ও সুশাসনের সরকার। তাই বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ও জননেত্রী হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের উন্নয়ন করব। মাদক, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ২৭নভেম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়াম্যান আবদুল সালাম শিকদারের মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।