পিরোজপুরে তরুণীকে ধর্ষণ, বাগেরহাটে র‌্যাবের কাছে ধর্ষণকারী গ্রেফতার

রূপালী বার্তা।।
পিরোজপুরের নাজিরপুরে তরুণীকে ধর্ষণের ঘটনায় মোঃ রানা শেখ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার (০৯ ডিসেম্বর) ভোরে বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ০৩ ডিসেম্বর পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন রঘুনাথপুর গ্রামের ছদ্মনাম লাকি (২০)কে প্রতিবেশী মোঃ রানা শেখ(১৯) জোর পূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর থেকে উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ(১৯) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং সকালে বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ছদ্মনাম লাকি (২০) কে প্রতিবেশী মোঃ রানা শেখ (১৯) বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত। গত ০৩ ডিসেম্বর রাত ৯টার দিকে আসামি ভিকটিমের বাড়িতে তার স্বামী না থাকায় জোর করে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ রানা শেখ(১৯) ঘটনার সত্যতা স্বীকার করে।