নলছিটিতে পৌর মেয়র প্রার্থী এসকেন্দার আলী খানের গণসংযোগ

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. এসকেন্দার আলী খান গণসংযোগ শুরু করেছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেন।

ডা. এসকেন্দার আলী খান নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি কিচিৎসাসেবার মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের সহযোগিতা করে আসছেন। এর পূর্বে তিনি নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। গণসংযোগকালে তিনি শহরের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহরের জিএম কমপ্লেকের ভেতরে সভায় বক্তব্য দেন।

ডা. এসকেন্দার আলী খান বলেন, আমি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গণসংযোগ বিশাল মিছিলে পরিণত হয়েছে, কারণ জনগণ আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় যদি আমাকে মনোনয়ন দেন অবশ্যই নৌকার বিজয় হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হলে নলছিটি পৌরসভাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।