মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালীর) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন কার্যলয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো:সরোয়ার হোসেনের নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি)মো:রায়হান-উজ্জামান,মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)এম আর শওকত আনোয়ার ইসলাম সহ উপজেলা প্রশানের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।