বুকাবুনিয়া চেয়ারম্যান সাইদুর রহমান সবুজের বাবা হাসান আলি জমাদ্দার আর নেই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজের পিতা অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাসান আলি জোমাদ্দার বার্ধক্যজনিত কারণে সোমবার (১৪ ডিসেম্বর) রাত ১২:৫০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৮০) বছর। তিনি স্ত্রী,দুই ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বিকেল তিনটায় বামনা সরকারি হাই স্কুল মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বরগুনা-২(বেতাগী -বামনা -পাথরঘাটা) আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা,কেন্দ্রীয় যুবনেতা ও বরগুনা জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা,বামনা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী মোস্তফা তারেক।