এক গাছে ৬ মাথা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার বড় শৌলা গ্রামে একটি সুপারি গাছে ৬ টি মাথা হয়েছে। জেলা শিক্ষা অফিস বরিশালের সহকারী পরিদর্শক মোঃ মোহিব্বুল্লাহ (আনোয়ার) এর বাড়ির বলদ বাগানে ৬মাথা বিশিষ্ট সুপারি গাছটির সন্ধান মিরেছে। মোঃ মোহিব্বুল্লাহ বড় শৌলা গ্রামের মৃত ক্বারী আনিছুর রহমানের ছেলে।

মোহিব্বুল্লাহ জানান, ছুটি নিয়ে বাড়িতে এসে রোববার ফলদ বাগানের ঝোপ-ঝাড় পরিস্কার করতে গিয়ে ৬ মাথা বিশিষ্ট সুপারি গাছটি দেখতে পাই। গাছটি ৪/৫ বছর আগে বাগানে লাগান হয়েছে তবে এখনও ফল আসেনি। বিচিত্র এ গাছটি দেখতে উৎসুখ লোকজন বাড়িতে ভীড় করছে বলে মোহিব্বুল্লাহ জানান।