বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক আইয়ুবের ইন্তেকাল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতি,পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি,পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মুহাম্মদ আইয়ুব আজ মঙ্গলবার দুপুর সোয়া তিনটায় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশ্যালাইজ্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার,সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)মাহবুবুল আলম নান্নু,অাকন মোহাম্মদ কুদ্দুস,সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা,কেন্দ্রীয় যুবদল নেতা ও বরগুনা জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ জেলা বিএনপি যুবদল,ছাত্রদল,শ্রমিকদল, সেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের মানুষ।

ব্যক্তি জীবনে তিনি ছিলেন,সার্বজনীন প্রিয় ব্যক্তিত্ব, মানব দরদী, বিনয়ী, সদালাপী, দানশীল, সমাজ সংগঠক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মল্লিক মুহাম্মদ আইয়ুব বিরল মানবিক গুণাবলীর অধিকারী রাজনীতিক ছিলেন। তাসলিমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালযসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মল্লিক মুহাম্মদ আইয়ুব। নিজ লাঠিমারা ইবতেদায়ী মাদরাসাকে ফাজিল মাদরাসায় উন্নীত করণে তাঁর উদ্যোগ ও অবদান চির স্মরণীয়। তিনি পাথরঘাটা পৌরসভার দুই মেয়াদে নির্বাচিত মেয়র (চেয়ারম্যান), পাথরঘাটা থানা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রতিষ্ঠাকালীন টীম লিডার, একটানা দশ বছর পাথরঘাটা ইউসিসিএ লিঃ (বিআরডিব)-র চেয়ারম্যান এবং বেসরকারী আর্থ-সামাজিক প্রতিষ্ঠান সংকল্প-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ছিলেন।