বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিজয় দিবস উদযাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনার পর দূর্জয় বেতাগী মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ১৯৭১ সালে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বেতাগী থানার অফিসার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার প্রমূখ।