আগৈলঝাড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন উদ্যেগে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম’র সভাপতিত্বে ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ প্রমুখ