বরিশালে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রূপালী ডেস্ক॥
বরিশাল নগরীতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শিত বস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ শিতবস্ত্র বিতরণ করা হয়।

বরিশাল অভিযাত্রিক ব্লাড ব্যাংক পরিচালক সজিব মুন্সির সভাপতিত্বে শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিপদের সময় অসহায় দুস্থ মানুষেন পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়ীত্ব। কারণ সকল অসহায়দের পাশে দাঁড়ানো সরকারের পক্ষে একা কিছুই করা সম্ভব হয় না।

এসময় আরো বক্তব্য রাখেন- মেটলাইফ ইউনিট ম্যানেজার শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক ইন্সেপেক্টর আঃ রহিম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে শিতবস্ত্র তুলে দেয়া হয়।