গৌরনদীতে বেপরোয়া গতীর ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা- বরিশাল মহাসড়কের বার্থী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি গৌরনদী উপজেলার কসবা সরদার বাড়ি। ফয়সাল সর্দার ঐ এলাকার ছালেক সরদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক মোঃ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।