আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের নির্বসা খানের আঠারো মাসের মেয়ে সুরাইয়া আক্তার বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। পরে তার স্বজনরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে সুরাইয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈকত জয়ধর তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।