পাথরঘাটা উপজেলা ছাত্রদল: আহবায়ক মামুন, সদস্য সচিব অভি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটা উপজেলা ছত্রদলে মামুন আহমেদকে আহবায়ক ও আরাফাত রহমান অভিকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে বরগুনা জেলা ছাত্রদলের দফতর সম্পাদক সাইদুল ইসলাম সুমন এর ফেসবুক আইডি থেকে ছাত্রদলের দলীয় প্যাডে বরগুনা জেল ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনির স্বাক্ষরিত একটি তালিকা ছাড়া হয়।

ওই প্যাডে আরো উল্লেখ করা হয়, আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিট কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এব্যাপারে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুমন মুঠোফোনে জানান, কেন্দ্রীয় ছত্রদলের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে এই কমিটির তালিকাটি ফেসবুকে ছারতে বলছে তাই আমি ছেরে দিয়েছি। বর্তমান সময় কমিটির তালিকা ফেসবুকের মাধ্যমেই ঘোষণা করা হয়।