বানারীপাড়া পৌর মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টু’র উঠোন বৈঠক

জাকির হোসেন, বানারীপাড়া।।
আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর পক্ষে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) পৌরসভার ৯ নং ওয়ার্ডে এশার নামাজবাদ আজিজুল হকের সঞ্চালনায় ইমারত শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মতিউর রহমান’র সভাপতিত্বে এ নির্বাচনী উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বানারীপাড়া পৌরসভার মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন সালেহ, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহফুজুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, ইমারত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য বাদশা আকন, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি ইকবাল হোসেন, রিকশা শ্রমিক ইউনিয়নের মেম্বর হায়দার আলী, ওয়ার্ড আওয়ামী লীর যুগ্ন সম্পাদক ফোরকান হাওলাদার, জাসদ নেতা জাকির হোসেন, শ্রমিক ইউনিয়নের সদস্য জসিম, বাবু সুকুমার রায়, মটোর সাইকেল ইউনিয়নের সদস্য রুবেল ডাকুয়া, সভায় ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা তাদের বক্তব্যে সুখ দুঃখের কথা ব্যক্ত করেন।

নির্বাচন যত এগিয়ে আসছে সাধারণ জনগণের মাঝে উচ্ছাস ততোটাই পরিলক্ষিত হচ্ছে। জিয়াউল হক মিন্টু বানারীপাড়ার পৌরশহরের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠোন বৈঠক সম্পন্ন করেছেন। জিয়াউল হক মিন্টুর নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে পৌরসভার নির্বাচনে আসায় পৌরশহরের জনগন আশার আলো দেখতে পেয়েছেন। পৌরসভা নির্বাচনে শ্রমিক ইউনিয়নের এই নেতাকে মেয়র প্রার্থী হিসেবে পেয়ে বানারীপাড়ার সকল শ্রমিকরা প্রান ফিরে পেয়েছেন মহামারী করোনা কালীন সময়ে গৃহবন্ধী ও অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া এই নেতা এলাকাকে সর্বদা মাদক, সন্ত্রাস মুক্ত করতে সতেষ্ট। আজকের উঠোন বৈঠকে জিয়াউল হক মিন্টু করোনা মোকাবেলায় সরকারী নিয়মের বাস্তবায়ন ঘটিয়েছেন শতভাগ মাস্ক পরিধানের মাধ্যমে।