পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় তরুণ সাংবাদিকের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাইনচটকি এলাকায় সড়ক দূর্ঘটনায় মোস্তাফিজুর রহমান জিতু (২৭) নামের তরুন সাংবাদি নিহত হয়েছেন। রবিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিতু উপজেলার বাইনচটকি এলাকার এলাকার সাবেক ইউপি সদস্য সোলাইমান কবির শাহিন এর ছেলে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে বিপরিত দিক থেকে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহীনির একটি প্রিজন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জিতু। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বরগুনা-পাথরঘাটা সড়ক অবরুদ্ধ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির প্রিজন ভ্যান ভাঙচুর করে চালক মিজানুর রহমান ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির চার সদস্যকে বাইনচটকি স্কুলে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি দূর্ঘটনার কারন খুঁজে বের করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।