মুলাদী প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন রাড়ীর ১০ম শাহাদাৎ বার্ষিকী পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ির ১০ম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সোমবার ( ২১ ডিসেম্বর) সকাল ১০টায় মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ বাদশা স্যার হলরুমে স্বজন স্মরণ দিবসে কোরআন খানী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনলাইন রূপালী বার্তার সম্পাদক ও মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ জিয়াউল আহসান খান সিপু।

মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালের উপস্থাপনায় আলোচনা সভায় মনির রাড়ীর স্মৃতি চারণ করেন সাংবাদিক কে, এম, মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন, গণবার্তা পত্রিকার সম্পাদক মোঃ শাহিন হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্যাদা। মনির হোসেন রাড়ীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী প্রেসক্লাবের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, গণবার্তা পত্রিকার সহ-সম্পাদক মোঃ আরিফুল হক তারেক, মনির হোসেন রাড়ীর সন্তান মুসাব ইবনে মনির, ছোট ভাই ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফিরোজ হোসেন রাড়ী, মুলাদী উপজেলা তৃণমুল সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান ও বিশিষ্ট সমাজ সেবক আবুবক্কর অভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ২০১০ সালের এই দিনে এলাকায় সমাজ সেবামূলক কাজ করতে গিয়ে জীবন দিতে হয়েছে।