বরিশাল প্রেসক্লাবে ভোট গ্রহণ চলছে

গণমাধ্যম ডেস্ক।।
শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের ভোট গ্রহণ (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট গ্রহণের পর রাতেই গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্যের কার্যকরী কমিটিতে স্থান পেতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা হবে। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক পদে কাজী আল-মামুন। অপর প্যানেলে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান মন্টু এবং সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ মাহমুদ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

কাজী নাসির উদ্দিন বাবুল– কাজী আল-মামুন প্যানেলে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন এস.এম জাকির হোসেন ও পূলক চ্যাটার্জি, সহ-সাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ পদে মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক পদে মো: রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক পদে মো: আরেফিন তুষার, দপ্তর সম্পাদক পদে মো: নাসির উদ্দিনসহ সদস্য পদে নির্বাচন করছেন কাজী আব্দুল্লাহ আল রাসেল, কে.এম নয়ন, জহুরুল হক ফরুক, মানবেন্দ্র বটব্যাল, মিজানুর রহমান, মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও মো: জিয়া উদ্দিন বাবু।

অপরদিকে ইসমাইল হোসেন নেগাবান-কাজী মিরাজ মাহমুদ প্যানেলের সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মাহমুদ হোসেন চৌধুরী ও গোপাল সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে জিয়া শহীন, পাঠাগার সম্পাদক পদে এম. মিরাজ হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আযাদ আলাউদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে দেওয়ান মোহন, দপ্তর সম্পাদক পদে এম. লোকমান হোসাইনসহ সদস্য পদে রয়েছে নুরুল আলম ফরিদ, সৈয়দ দুলাল, মনিরুল আলম স্বপন, সাইয়েদ কাজল, রাইসুল ইসলাম অভি ও সাগর বৈদ্য।