মির্জাগঞ্জে শীতার্তদের পাশে ইউএনও

মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র তুলে দেন ইউএনও মোঃ সরোয়ার হোসেন। হাঁড়কাপা শীতকে উপেক্ষা করে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর-সুবিদখালী ও উপজেলার বিভিন্ন আবাসন প্রকল্পসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় ৫০জন মানুষের শরীরে কম্বল মুড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।

তীব্র শীত শুরু হলে অসহায় মানুষদের কথা চিন্তা করে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কম্বল পেয়ে অসহায় ও শীতার্ত মানুষগুলোও খুশিতে উল্লাসিত হয়ে উঠে।

উপজেলার নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, তীব্র শীতে হতদরিদ্র ও অসহায় মানুষের গায়ে একটি কম্বল মুড়িয়ে দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। মানুষ হিসেবে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। যার কারণে প্রচন্ড শীতে আমি ঘরে বসে থাকতে পারিনি। নেমে পড়েছি কম্বল নিয়ে।