মুলাদীতে মাওলানা ক্বারী ওয়ালিউল্লাহ ইসলামিক পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলার দড়িচর চরলক্ষ্মীপুরে গ্রামে মাওলানা ক্বারী ওয়ালিউল্লাহ ইসলামিক পাঠাগার ও কুরআন রিসার্স সেন্টারের উদ্যোগে ২৬ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় পাঠাগারের কার্যালয়ে কোরআন ও হাদীসের আলোকে মৌলিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলহাজ্ব মাওলানা সেকান্দার আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সভাপতি ডাঃ কে. এম জাহিদুল ইসলাম। পাঠাগারের সদস্য আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মাওঃ সালাহউদ্দিন কাওসার, আলহাজ্ব আঃ কাদের মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ গিয়াস উদ্দিন, চরলক্ষ্মীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার, আরিফ মাহমুদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী এস, এম ইখতিয়ার উদ্দিন ওলী, নাজিরপুর ইউনাইটেড কলেজের প্রভাষক আবুল কালাম ও আলহাজ্ব আঃ কাদের মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আলহাজ্ব সাইফুল্লাহ প্রমুখ।
মাওলানা ক্বারী ওয়ালিউল্লাহ ইসলামিক পাঠাগার ও কুরআন রিসার্স সেন্টার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহকালে শান্তি ও পরকালে জান্নাত লাভ, সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয় ও সামাজিকমূলক প্রতিষ্ঠান, বাংলাদেশের মধ্যে একটি মডেল পাঠাগার হিসাবে রূপদান করা, শিশু-কিশোর, যুবক, মহিলা ও বৃদ্ধদের নূরানী পদ্ধতিতে সহীহ কুরআন শিখানোর ব্যবস্থা, কন্যাদায় গ্রস্থ অভিভাবকদের আর্থিক সহায়তা ও যৌতুক বিহীন বিয়ের ব্যবস্থা করা, গরীবদের মাঝে শীত বস্ত্র, ঈদ বস্ত্র ও কোরবানীর গোশত বিতরণ ও দূর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের ব্যবস্থাসহ ১৪টি লক্ষ ও উদ্দেশ্য নিয়ে পাঠাগারটি অগ্রযাত্রা শুরু করে।