মা হলেন অপি করিম

বিনোদন ডেস্ক।।
অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫৩ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি।

নির্মাতা অমিতাভ রেজা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‌‘আজকেই তারিখ ছিল। অপেক্ষায় ছিলাম নতুন অতিথির। আমি খুব খুশি হয়েছি। আমার (জয়গুনবিবি) অপি করিম মা হয়েছে। তাকে ও তার কন্যাকে অভিনন্দন।’

এদিকে নির্ঝর-অপি দম্পতির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‌‘মা ও সন্তান দুজনই ভালো আছে। অপি এখনও হাসপাতালে ভর্তি। এটি তাদের প্রথম সন্তান।’

এ বিষয়ে নির্ঝর ও অপি করিমের কোনো মন্তব্য পাওয়া যায়নি।