ছবি আঁকার মাধ্যমে শোষনের বিরুদ্ধে কথা বলবে: বরিশাল জেলা প্রশাসক

রূপালী ডেস্ক॥
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেছেন, ছবি আকার মাধ্যমে সমাজ পরিবর্তন ও শোষনের বিরুদ্ধে মানবিক সমাজ গড়ে ওঠার জন্য কথা বলতে পারবে। নবীন যারা চিত্রশিল্পিরা আছে তারা যেন জয়নুলের উপর গবেষনা করে ছবি আকা শিখবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল চারুকলার আয়োজনে একদিন ব্যাপি শিল্পচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়নুলের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, সহকারী কমিশনার সুব্রত বিশ্বা দাস, সাবেক শিশু বিষয়ক কমকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে বরিশালে চিল্পচার্য জয়নুলের এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় শুভেচ্ছা জানান কারিগড়ি ও মাদ্রাসা শিক্ষা মন্তালয়ের সচিব আমিনুল ইসলাম খান।

অন্যদিকে বরিশাল চারুকলার পক্ষ থেকে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা। পরে জেলা প্রশাসক বিভিন্ন নবীন চিত্র শিল্পিদের ছবির গ্যালারী প্রদর্শন করে নবান্ন্ উৎসবে অংশ নেন।