নলছিটিতে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মো. মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬৪ টি পৌরসভার মধ্যে ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)।

এ উপলক্ষে নলছিটি উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে ৫ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ৪০ জন ও (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে পাঁচ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহেদ খাঁন। বিএনপি’র দলীয় প্রার্থী মোঃ মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদ খান, আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী ডাঃ এসকেন্দার আলী খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইর প্রার্থী মাওলানা মোঃ শাহ জালাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।