অনন্ত সেই রাত্রি

অনন্ত সেই রাত্রি
-মাহফুজা রিনা

রাত দুপুরে কিসের আওয়াজ,
ডাহুক না কি পেঁচা?
একাকী বধূ ঘুমিয়ে আছে
খোলা ঘরের মাচা।

নিঝুম রাতে ঝিঁঝি ডাকে
অস্ত চাঁদের আলোর ফাঁকে,
আঁখি পাতে অশ্রুধারা
অন্ধকারে সন্তরণে ক্লান্তি হারা।

নিশির ডাকে হাওয়ার কানে
সার্সি বাজে ঘরের কোণে,
উঠলো কেপে পর্দা
এ কোন হাওয়ার ফর্দা।

নিশির পরে কাঁদছে পাখি
তেপান্তরের বুকে,
জেগেছে পাখি কার বা তরে,
ঘুম নাহি তার চোখে।

আজকে রাতে জেগেছে যে,
জীবন ভোরের সঙ্গিনী সে।
কোন তৃষ্ণায় জাগলো আমার
ছায়াপ্রিয়া যাত্রী,
তাই বুঝি আর ফুরালো না
অনন্ত সেই রাত্রি।