কাঠালিয়ায় যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঝালকাঠি জেলা যুব রেড ক্রিসেন্ট এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. মশিউর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

এসময় বক্তব্য রাখেন- জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. আবদুল হালিম, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা যুব জনসংযোগ প্রধান মো. নাইম খান, উপ যুব প্রধান সাথী আক্তার, শিক্ষার্থী সোয়েবুজ্জামান তিতাস, মেহেদী হাসান, হেদায়েতুল ইসলাম জিহাদ প্রমুখ।

সভাশেষে মো. সোয়েবুজ্জামান তিতাসকে দল নেতা ও মেহেদী হাসান ও হেদায়েতুল ইসলাম জিহাদকে উপনেতা করে ১৫ সদস্য বিশিষ্ট কাঠালিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট গঠন করা হয়েছে।