র্মিজাগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কোর্ট চত্তর এলাকায় উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদল মিছিল ও র‌্যালি করেছে।

রবিবার (৩জানুয়ারি)সকাল ৯টায় ছাত্রদলের মির্জাগঞ্জ উপজেলার নব-গঠিত কমিটির আহবায়ক আবুল বশার মোখলেস ও সুবিখালী সরকারি কলেজের আহবায়ক ইমরুল ইসলাম আলাল এর নেতৃত্বে মিছিলে অংশ নেয় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাইনুল ইসলাম শাহিন,মো:আবুল খায়ের মৃধা,জসিম উদ্দিন,মিরাজ হোসেন, সুবিখালী সরকারি কলেজের যুগ্ম-আহবায়ক মূসা,মেহেদী হাসান,সাব্বির হোসেন,সুমন সকিদারসহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ।