মুলাদীতে নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুলাদী প্রতিনিধি।।
র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতসহ নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মুলাদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

রবিবার (০৩ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান হাওলাদার ও কবির হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান।

বিশেষ অতিথি ছিলেন, মুলাদী পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, কলেজ ছাত্রদল সভাপতি ও উপজেলা যুবদল নেতা রুহুল আমিন খান, মিলন হাওলাদার।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদল নেতা সুমন মৃধা, এইচ এম সোহেল রানা, মোঃ সেজান তালুকদার, সোহাগ সিকদার, সজিবর বেপারী, মাহমুদ উল্লাহ রিয়াদ, ইমরান হোসেন মৃধা, পৌর ছাত্রদল নেতা মোঃ ইসমাইল সরদার, রুবেল মল্লিক, ফুয়াদ খান, হাসিব, কলেজ ছাত্রদল নেতা সাইফুদ্দিন রেজা, বেল্লাল হোসেন মহলদার, রিফাত মল্লিক, তুষার হাওলাদার, জোবায়ের, বাটামারা ইউনিয়ন ছাত্রদল নেতা মাহিম বাবু, সাফায়াত হোসেন, নাজিরপুর ছাত্রদল নেতা এফ এম ইব্রাহিম, মোঃ হাসিব, মুলাদী সদর ইউনিয়ন মোঃ ইলিয়াস খান, সুজন হাওলাদার, কাজিরচর মোঃ তামিম হাওলাদার, তানভীর খান, সফিপুর জাফর হাওলাদার, আমান হোসেন সহ ছাত্রদল নেতৃবৃন্দ।