মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলা জাতীয় পার্টি ও পৌর সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় মুলাদী পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে কয়েক হাজার নেতাকর্মী পৌর এলকার গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য র‌্যালী নিয়ে আনন্দ মিছিল বের হয়। এ সময় ব্যান্ড বাদক পরিচালনা করেন পৌর যুব সংহতির সভাপতি আলী আজম স্বপন।
মুলাদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাউন্সিলর আরিফ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হারুন অর রশিদ খান। প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আলহাজ¦ হুসাইন মুহাম্মাদ এরশাদের স্মৃতিচারণ করে সকলের কাছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন এবং তিনি মুলাদী-বাবুগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুর হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টিতে যোগদানের আহবান জানান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কুতব উদ্দিন চৌকিদার ও পৌরসভার জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির পৌরসভার সদস্য সচিব খালেক খান, সৈনিক পার্টির সভাপতি অবসর প্রাপ্ত সৈনিক আঃ রশিদ হাওলাদার, পৌর যুব সংহতির সভাপতি আলী আজম স্বপন, সিনিয়র সহ-সভাপতি শামিম সরদার, হাসান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কালাম ঘরামী, উপজেলা যুব সংহতির সভাপতি আলাউদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক হালিম হাওলাদার, মুলাদী উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বাবু মাতুব্বারসহ ৭ ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহিলা নেত্রীবৃন্দসহ কর্মীবৃন্দ।