নলছিটিতে অগ্নিকাণ্ডে স’মিল ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের মানপাশা বাজারের একটি স’মিল ভস্মীভূত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নাকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স’মিলের মেশিনসহ বিপুল পরিমাণ কাঠ ও টিনের সাউনী পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

স’মিলের মালিক আওয়ামী নেতা শহীদুল ইসলাম বলেন, গতকাল রোববার গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাকে নিঃস্ব করার লক্ষ্যে এ অগ্নিকাণ্ড ঘটাতে পারে। আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।