ছাতক পৌর নির্বাচনে হিমাংশু দাস উত্তমের উঠপাখির সমর্থনে গণসংযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের আসন্ন ছাতক পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারনার ধূম পড়েছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন আর বসে নেই। কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা চোখে পড়ার মতো। মেয়র ও কাউন্সিলর প্রার্থী দের পোষ্টার আর ব্যানারে চেয়ে গেছে পৌরশহর।

সোমবার (০৪ জানুয়ারি) সকাল থেকে শহরের ৭নং ওয়ার্ডের ভোটারদের ধারে ধারে ঘুরে গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কাউন্সিলর পদপ্রার্থী হিমাংশু দাস উত্তমের উঠ পাখি প্রতীকের সমর্থনে। পরিবর্তনের পত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন ছাতক লেবার সর্দার সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ শ্রমিক নেতা হিমাংশু দাস উত্তম।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন- গৌছ মিয়া জুয়েল আহমদ ময়না মিয়া নিল মিয়া, মিরাজ আলী, মহিবুর রহমান, রাজা মিয়া, আনোয়ার হোসেন, সাজু মিয়া, খোকন আদহমদ, আজাদ মিয়া, সোহাগ মিয়া, ফরহাদ আহমদ, আল আমিন, আব্দুল আহাদ, মাছুম আহমদ, সোহেল মিয়া প্রমুখ।