বরিশালের বিভিন্ন স্থানে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপালী ডেস্ক।।
বরিশালের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৪ জানুয়ারি) শোভাযাত্রা, র‌্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।

আগৈলঝাড়া প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ‘র প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক এই শ্লোগানকে সামনে রেখে, বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রললীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যেগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জমকালো বর্ণাঢ্য আয়োজনে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে উপজেলা সদরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, সাবেক ছাত্রলীগ সভাপতি জসীম সরদার, তমাল বাড়ৈ, সাবেক সাধারন সম্পাদক সবুজ আকন, সহ-সভাপতি রিপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক, সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক সৌরভ মোল্লা, বাগধা ইউনিয়ন ছাত্রলীগ সাধারন লিখন হাওলাদার প্রমুখ।

নলছিটি প্রতিনিধি: নলছিটিতে ছাত্রলীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি নলছিটি ডিগ্রি কলেজে এসে শেষ হয়।

নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

অনুষ্ঠান সঞ্চালনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।

বিশেষ অতিথি ছিলেন- ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাশেম বাবলু,লুৎফর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের(সাবেক) সভাপতি মো.ওয়াসিম হাওলাদার,কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম।

এছাড়া উপজেলা ১০ টি ইউনিয়ন ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।