শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে আবাহনী

স্পোর্টস ডেস্ক।।
ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে আবাহনী। আজ সোমবার (০৪ জানুয়ারি) শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ফ্রান্সিস্কো তোরেস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি পেয়েছে আবাহনী। ৭ জানুয়ারি সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।

বারবার বারিধারার রক্ষণে আক্রমণ চালালেও ডেডলক ভাঙতে পারছিল না আবাহনী। অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় ১১ বারের চ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর থ্রো ইনে সাইগানির লং পাস জীবন হয়ে বল পেয়ে যান তোরেস। বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

আর তাতেই আবাহনীর সমর্থকদের মুখে হাসি ফোটে।