বরিশালে বিএনপি’র কালোব্যাজ ধারন

রূপালী ডেস্ক॥
২০১৪ সালের ৫ জানুয়ারী একতরফা ভোটারবিহীন দশম সংসদ নির্বাচনের সপ্তম বর্ষপূতি উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারনসহ বিক্ষোভ করে বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার (০৫ জানুয়ারী) সকাল ১১টায় সদররোড জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে একর্মসূচি পালিত হয়।

এসময় বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিকদার মহানগর সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের বুকে কালো ব্যাজ পড়িয়ে দিয়ে কেন্দ্রীয় কর্মসূচি উদ্বোধন করেন।

এর পরপরই দলীয় নেতা কর্মীরা একে অপরের বুকে কালোব্যাজ ধারন করে ৫ জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনকে কলঙ্কিত অধ্যায় স্মরন করে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় অরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, সহ-সাধারন সম্পাদক আনয়ারুল হক তারিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এ্যাড আলী হায়দার বাবুল, জেলা শ্রমিকদল নেতা আঃ রব হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাজহারুল ইসলাম জাহান, সাজ্জাদ হোসেন, সামসুল আলম, তরিকুল ইসলাম ঝুনু সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।