বরিশাল র‌্যাবের রক্তদান কর্মসূচী পালন

রূপালী বার্তা॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) নির্ধারিত কর্মসূচীর আওতায় মঙ্গলবার (০৫ জানুয়ারি) র‌্যাব-৮, বরিশাল এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।

রক্তদান কর্মসূচীতে র‌্যাব-৮ এর অধিনায়কসহ ৩২ জন র‌্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার ইউনিট অফিসার মোঃ হান্নানসহ ৯ জন এবং অত্র ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উক্ত কর্মসূচী সম্পন্ন হয়। র‌্যাব মেইল বার্তায় আরো জানায়, ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।