ইন্দুরকানীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৫ জানুয়ারি) মঙ্গলবার বেলা ১১ টায় ইন্দুরকানী সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে মিলিত হয়। এসময় দলীয় পতাকা উত্তোলন, কেক কেটে এবং পায়রা উড়িয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এ্যাড এম অ্যাডভোকেট মতিউর রহমান, প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, বিশেষ অতিথি ইন্দুরকানি থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ.লীগ নেতা মনিরুজ্জামান শিকদার, বদিউজ্জামান বাদল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিন গাজী সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমূখ।

বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে আদর্শবান হওয়ার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ভোগের রাজনীতি নয় ত্যাগের রাজনীতি করে গেছেন। তারই আদর্শিক পথে তার কণ্যা দেশরত্ম শেখ হাসিনা দেশকে সুখি সম্মৃদ্ধ একটি উন্নয়নশীল রাস্ট্রে রুপান্ত্রিত করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের অগ্রযাত্রায় সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মিকে একজন ত্যাগী এবং আদর্শবান কর্মি হিসেবে শেখ হাসিনার নির্দেশিথ পথে সব সময় অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।