বরিশালে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম’র স্মরণে নাগরিক শোক সভা

রূপালী ডেস্ক।।
বরিশালে বীর মুক্তিযোদ্ধা, মহিলা পরিষদ সভাপতি, নারী আন্দোলনের অভিভাবক সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব নারী নেত্রী আয়শা খানমের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর ও নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশাল জেলা কমিটি এর আয়োজন করে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে শোক সভায় শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া বেগম, সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারন সম্পাদিকা পূস্পদে চত্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল জেলা গনফোরাম সভাপতি এ্যাড, হিরন কুমার দাশ মিঠু, বাংলাদেশ ওয়াকার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, (কবি) আসমা চৌধুরী, প্রবীন শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, প্রবীন উন্নয়ন সদস্য আনোয়ার জাহিদ প্রমুখ।

এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে আগত বিভিন্ন ব্যাক্তিরা স্বাক্ষর করে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।