মুলাদীতে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী নির্ধারণ সভা অনুষ্ঠিত

মুলাদী প্রতিনিধি।।
আসন্ন মুলাদী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী নির্ধারনী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ জানুয়ারি) বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থী নির্ধারনী সভায় প্রধান অতিথি ছিলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আঃ ছত্তার খান।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, পৌরসভা বিএনপির সহ-সভাপতি শাজাহান বেপারী, সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ন-আহবায়ক সালাম কবির হাওলাদার, দেলোয়ার হোসেন দুলাল মাঝি, মশিউর রহমান মাসুদ, বিএনপি নেতা সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, মোঃ জলিল বাঘা, আতিকুর রহমান মিরন, আক্তার আকন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সায়লা সারমিন মিমু, পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার, উপজেলা কৃষকদল সম্পাদক আল আমিন রাড়ী, উপজেলা মৎসদল সভাপতি দুলাল বেপারী, সম্পাদক মিজানুর রহমান শরীফ, পৌর মৎসদল সভাপতি কালাম মল্লিক, উপজেলা তাতী দল সভাপতি সেন্টু মিয়া, মুলাদী কলেজ ছাত্রদল সভাপতি ও উপজেলা যুবদল নেতা রুহুল আমিন খান, সিনিয়র সহ-সভাপতি ও সেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, যুবদল নেতা রাসেল হাওলাদার, সেচ্ছাসেবকদল নেতা নজরুল হাওলাদার, সেন্টু হাওলাদার, মিরাজ মুন্সি, সাইফুল সিকদার, উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান, পৌর ছাত্রদল নেতা ইসমাইল সরদার, রুবেল মল্লিক, কলেজ ছাত্রদল নেতা রিফাত মল্লিক প্রমুখ।