মুলাদীতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজন মুজিব বর্ষে কর্মসূচী হিসেবে কোভিড-১৯-এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের মিলনায়তনে ৬ জানুয়ারি বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাসের সভাপতিত্বে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার-২০২১ অুনষ্ঠিত হয়।
বরিশাল জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ-এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম সুবজ কাজী, মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ও মৎস্য সম্পদ কর্মকর্তা শুভ্রাতো গোস্বামী। সেমিনারে উপজেলার হোটেল, রেস্তরা, মিষ্টান্ন ভান্ডার, বেকারি ব্যাবসায়ী, পোলট্রি ব্যবসায়ী ও ফল ব্যাবসায়ীসহ সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং তদলক্ষে একটি দক্ষ ও কার্যকর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।